ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগরের হাসাদহে আলু চুরির অপবাদে বাড়িতে হামলা ও মারধরের প্রতিকার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। গত বুধবার বিকেলে উপজেলার হাসাদাহ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভুক্তভোগী হাসাদাহ ইউনিয়নের বালিগর্তপাড়ার আমিনুর রহমান লিখিত বক্তব্যে বলেন, কাটাপোল গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে আব্দুর রহমান (৬২) বালিগর্তপাড়ার মাঠে আলু চাষ করেছিলো। তার ক্ষেত খেত থেকে কেউ আলু চুরি করেছে। কিন্তু আব্দুর রহিম আমার বড় ছেলে জহুরুল ইসলামের নামে সেই চুরির অপবাদ দিচ্ছে। এরই মধ্যে গত সোমবার বিকেলে আব্দুর রহমানসহ তার ভাইসহ আরও চার-পাঁচজন আমার বাড়ীতে এসে হামলা করে। এসময় তাদের বাধা দিলে আমার ছেলে বড় ছেলে জহুরুল ইসলাম (২১), স্ত্রী ফেলি খাতুন (৩৫), ছোট ছেলে ফারদিন (১৮), মেয়ে মিম (১৪) এবং আমাকেও মারধর করে। তারা আমার মেয়ের গলার একটি সোনার চেন এবং বাড়িতে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাদের জীবননগর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমি জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তাদের ভয়ে আমি পরিবার নিয়ে আতঙ্কে আছি।
