মনোহরপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-23 ইং
মনোহরপুরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ইউপি সদস্য আদিদুল রহমান আদিল। স্বাস্থ্য ক্যাম্পে মনোহরপুর ইউনিয়নের ১০৫ জন রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেন মাতৃ ও শিশু ইনন্সিটিটিউট হাসপাতালের (ঢাকা) মেডিকেল অফিসার ডা. মোছা. আইরিন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য তৌফিকুর রহমান টিটু, মনোহরপুর প্রবীণ কেন্দ্রের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, শিক্ষক কাউসার আলী, ওয়েভ ফাউন্ডেশনের মনোহরপুর ইউনিয়ন সমন্বয়কারী আওয়াল হোসেন ও জীবননগর উপজেলা লোক মোর্চার সমন্বয়কারী আব্দুল আলিম সজল। ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন যুথি, সেলিনা, লাখী, নাজমা, মমতাজ,স্মৃতি ও মসলিমাসহ আটজন সেবিকা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মেডিক্যাল অফিসার সোহেল রানা ও এসডিও আসাদুজ্জামান লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)