দামুড়হুদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

আপলোড তারিখঃ 2024-02-22 ইং
দামুড়হুদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো আরও একটি বাল্যবিবাহ। আর বরযাত্রীর জন্য রান্না করা খাবার পাঠানো হয়েছে এতিমখানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে। এ ঘটনায় বর ও কনে পক্ষকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাল্যবিবাহ বন্ধ করা হয়। বর হলেন ঠাকুরপুর গ্রামের আলী হোসেনের ছেলে শামীম। ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় বর পক্ষকে ৮ হাজার এবং কনে পক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। এসময় বরযাত্রী ও অন্য অতিথিদের জন্য রান্না করা খাবার কার্পাসডাঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)