হোটেল ও কম্পিউটার ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা

আপলোড তারিখঃ 2017-08-29 ইং
হোটেল ও কম্পিউটার ব্যবসায়ীসহ ৫ জনকে জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিজলগাড়ী প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বাজারে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, ডাইভিং লাইন্সেস ছাড়া মোটরসাইকেল চালানো ও কম্পিউটারে অশ্লীল ছবি রাখার দায়ে তাদের জরিমানা করা হয়েছে। জানা গেছে, গতকাল দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার হিজলগাড়ী বাজারে সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র নেত্বতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর জন্য বাজারের হালিম হোটেলের মালিককে ৫০০ টাকা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৩ মোটরসাইকেল চালককে ১ হাজার ১০০ টাকা ও কম্পিউটারে অশ্লীল ছবি রাখার দায়ে জাহাঙ্গীর কম্পিউটারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে তারা জরিমানার টাকা পরিশোধ করেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)