পৃথক ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি চুয়াডাঙ্গা হাসপাতালে

আপলোড তারিখঃ 2017-08-29 ইং
পৃথক ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে অজ্ঞাত দুই ব্যক্তি চুয়াডাঙ্গা হাসপাতালে ছবির ক্যাপশন:
আফজালুল হক: চুয়াডাঙ্গায় পৃথক ট্রেনে দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেন থেকে একজনকে এবং রাতে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে আরেক জনকে চুয়াডাঙ্গা রেলওয়ে ষ্টেশনে নামিয়ে দেয় যাত্রীরা। পরে রেলওয়ে পুলিশ তাদের দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাড়ির ইনচার্জ বলেন, গতকাল সকাল পৌনে ১০টার দিকে রাজশাহীগামী সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেন থেকে যাত্রীরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক অজ্ঞান ব্যক্তিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়, এবং রাত ২টার দিকে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকেও যাত্রীরা অজ্ঞান ব্যক্তিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। রাতেই রেলওয়ে পুলিশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই ব্যক্তি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। তাদের কারোর জ্ঞান না ফেরায় পরিচয় জানা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)