ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
অমর ২১ শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমায় ভাস্বর এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের গৌরবময় এদিনে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে মহান ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছিলাম মায়ের ভাষায় কথা বলার অধিকার। যাদের ত্যাগে বাংলা বিশ্ব আসনে পেয়েছে গৌরবের উচ্চাসন। একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহিদদের। এ উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘড়ির কাঁটায় রাত ১২টা ১ মিনিটে প্রথমে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই প্রধানমন্ত্রী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহিদ মিনার। শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। দিবসটি উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বেতার, টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকরা, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনার ও কর্মকর্তারা, মন্ত্রী পরিষদের সদস্য, ডেপুটি স্পিকার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শুধু রাজধানী ঢাকাতেই নয়, চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারা দেশে স্কুল-কলেজে, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের জনগণ। পাড়ায়-মহল্লায় শিশু-কিশোরদের নিজ হাতে গড়া শহিদ মিনারও আজ সেজে উঠবে নতুন প্রজন্মের ফুলেল শ্রদ্ধায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৯৯ সালে মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে’৫২-এর একুশে ফেরুয়ারি ছিল ঔপনিবেশিক শাসন-শোষণ ও শাসকগোষ্ঠীর প্রভুসুলভ মনোভাবের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং ভাষার ভিত্তিতে বাঙালির জাতীয় চেতনার প্রথম উন্মেষ।
প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তারপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান পিপিএম-সেবা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শহীদ বেদীতে স্বাস্থ্য বিভাগের পক্ষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান, এরপর ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু ও পরিষদের সদস্যবৃন্দ, চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, পৌর পরিষদসহ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট, আওয়ামী কৃষক লীগ, যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহিলাদলের সভাপতি রউফ উর নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎস্যজিবি দলের সদস্য সচিব হাকিম মুন্সি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী।
এরপর বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠন, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু)-জাসদ, স্বাধীনতার পক্ষের সকল রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা, ডায়াবেটিক সমিতি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ-চুয়াডাঙ্গা, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ডক্টরস চুয়াডাঙ্গা, উপ-পরিচালক জেলা পরিবার পরিকল্পনা অফিস, সাহিত্য পরিষদ, জেলা স্কাউটস, বাংলাদেশ শিক্ষক-অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, কমিউনিস্ট পার্টি, উদীচি শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা, এলজিইডি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
এদিকে, একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর সহ-সম্পাদক সুমন পারভেজ খান, হেমন্ত কুমার সিংহ রায়, নিজস্ব প্রতিবেদক সোহেল রানা ডালিম, মেহেরাব্বিন সানভী, রুদ্র রাসেলসহ সমীকরণ পরিবার।
চুয়াডাঙ্গায় যেভাবে পালিত হবে দিনটি:
২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়কসমূহে আলপনা ও বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সাজানো হয়েছে। আজ সারাদিন জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হবে। সকাল ৬টা ৪৫ মিনিট থেকে স্ব স্ব প্রতিষ্ঠান থেকে প্রভাতফেরি নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ৯টায় শহিদ মিনার প্রাঙ্গনে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সকাল ১০টা থেকে সরকারি কলেজ মঞ্চে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হামদ-নাত ও রচনা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হবে। বাদ যোহর/সুবিধামতো সময়ে জেলার সকল মসজিদ/মন্দির/গীর্জা/প্যাগোডায় শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে সরকারি আয়োজনের বাইরেও জেলার বিভিন্ন আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের উদ্যোগে প্রভাতফেরি, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতারও আয়োজন রয়েছে। এছাড়াও সরকারি-বেসরকারি-আধা সরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হয়েছে গতকাল দিনগত রাত থেকেই।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যাক্তি উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জেএম আব্দুর রকিব, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদিজিয়া উদ্দিন আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, ইনেস্ট্রাক্টর জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মাওয়াল, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিস ডাক্তার মঞ্জুরুল ইসলাম বেলু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সরকারি কলেজের প্রভাষক ডক্টর মাহবুব আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, উপজেলা তথ্য কর্মকর্তা স্নিগ্ধ দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
উপজেলা পরিষদের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, এরপর একে একে আলমডাঙ্গা সরকারি কলেজ, সরকারি স্কুল, মালিকা বিদ্যালয়, মহিলা কলেজ, আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, আলমডাঙ্গা বনিক সমিতি, আলমডাঙ্গা প্রেসক্লাব, আলমডাঙ্গা পৌর সভার পক্ষ থেকে পৌর মেয়র হাসান কাদির গনু, জাসদের সভাপতি ডালিম।
দামুড়হুদা:
বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে ভাষা শহীদদের স্মরণ করেছে দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে শহিদ মিনারে প্রথমেই পুষ্পস্তাবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এরপরে একে একে দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা পরিষদ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দর্শনা পৌরসভা, দামুড়হুদা সদর ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ, দামুড়হুদা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা সাব রেজিস্ট্রার, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে, উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন।
মুজিবনগর:
মুজিবনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে মুজিবনগর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নাজমুস সাদাত রত্ন। পরে পর্যায়ক্রমে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল দত্ত, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পক্ষে হাজী আহসান আলী খান, উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. আসাদুজ্জামান, বাংলাদেশ আনসার ভিডিপি পক্ষে মিরাজুল ইসলাম, পল্লী বিদ্যুৎ মুজিবনগর , যুব মহিলা লীগের পক্ষে সম্পাদক তাহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের পক্ষে স্বপন গাজী, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি জাহিদ হাসান রাজিব ও সম্পাদক শাহিনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মতিউর রহমান মতিন, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের পক্ষে সভাপতি মোখলেছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের পক্ষে চেয়ারম্যান মহাবুবুল আলম রবি, উপজেলা ইয়াং বাংলা ফিচার লিডারশিপ এর পক্ষে সভাপতি হাসানুর জামান লালটু। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
