গাংনীতে ফলের ক্যারেটে ফেন্সিডিল, একজন আটক

আপলোড তারিখঃ 2024-02-20 ইং
গাংনীতে ফলের ক্যারেটে ফেন্সিডিল, একজন আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ জনি হোসেন (২১) নামের একজনকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। জনি হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ফেন্সিডিলের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য ফেন্সিডিল ভর্তি ফলের ক্যারেট নিয়ে বামন্দী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল জনি। এসময় বামন্দী ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ জনিকে আটক করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)