ঝিনাইদহে ১ লাখ ২০ হাজার পরিবার পাবে ভর্তুকি মূল্যের পণ্য

আপলোড তারিখঃ 2024-02-20 ইং
ঝিনাইদহে ১ লাখ ২০ হাজার পরিবার পাবে ভর্তুকি মূল্যের পণ্য ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে ফেব্রুয়ারি মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)। গতকাল সোমবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৫ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৫২৫ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা ও ৫ কেজি চাল মিলবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)