সরোজগঞ্জ-খাসকররা সড়কে গাছ ফেলে টাকা ও মোবাইল ছিনতাই

আপলোড তারিখঃ 2017-08-29 ইং
সরোজগঞ্জ-খাসকররা সড়কে গাছ ফেলে টাকা ও মোবাইল ছিনতাই ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাসকররা সড়কে চারাতলা নামকস্থানে মাঠের মাঝখানে বাবলাগাছ ফেলে ট্রাক ড্রাইভার ও আলমসাধু চালকসহ আরোহী যাত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের কালিভান্ডারদহ গ্রামের শুক্রর মালিতার ছেলে ট্রাক ড্রাইভার লালন মিয়া গত সোমবার মধ্যরাতে আলমডাঙ্গা হয়ে খালি ট্রাক নিয়ে সরোজগঞ্জে আসার পথি মধ্যে সরোজগঞ্জ-খাসকররা সড়কে চারাতলা নামক স্থানে মাঠের মাঝখানে পৌঁছালে ডাকাত দল সড়কে গাছ ফেলে ট্রাক থামিয়ে চালক লালনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৩ হাজার টাকা, মোবাইল ও তার হেলপারের কাছ থেকে একটি মোবাইল ছিনিয়ে নেয়। ট্রাক ড্রাইভার লালন বলেন, ৯/১০ জনের ডাকাতদলের সবার মুখ বাধা ও হাফপ্যান্ট পরা ছিলো। এদিকে, ঢাকা থেকে ফেরার পথে ছেলে-মেয়েকে সিয়ে আলমসাধুযোগে সরোজগঞ্জ বাজার থেকে তিয়রবিলার দিকে যাওয়া পথে একই স্থানে ডাকাতির কবলে পড়ে তারা। ডাকাত দলেরা তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ বিষয়ে শম্ভুনগর ক্যাম্পের ইনচার্জ এএসআই আব্দুল মজিদ বলেন, রোডের উপরে বাবলাগাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিলো। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে রোড থেকে গাছটি উদ্ধার করি। তবে, আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)