আলমডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-02-20 ইং
আলমডাঙ্গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরকারি কলেজের অধ্যক্ষ ড. আব্দুর রকিবের সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরজ সাইদ, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান, হারদী মীর ছামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আনোয়ার রশিদ সাগর, আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, বই মেলা কমিটির আহ্বায়ক সিনিয়র প্রভাষক রাশেদুল মোমিন রফিকুল ইসলাম, ঢাকা বই ঘরের মালিক ওয়াজেদ আলী কচি, বই বিতানের মালিক মোল্লা আক্তার আশরাফ তুষার, সরকারি কলেজের প্রভাষক জামাল হোসেন, মঞ্জুরুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে দুই দিনব্যাপী বই মেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেলায় মোট ৮/১০টি বইয়ের স্টল থাকবে। স্থানীয় লেখকসহ দেশের খ্যাতিমান লেখকদের বই পাওয়া যাবে। আজ দুপুর ২টয় আনুষ্ঠানিকভাবে বই মেলা উদ্বোধন করা হবে। ২০ ও ২১ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)