আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-20 ইং
আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, সামনে উপজেলা নির্বাচনভ। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। আমরা আশাবাদী আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বর্তমানে আলমডাঙ্গার আইনশৃঙ্খলা ভালো আছে। অপরাধ প্রবণতা অনেকাংশে কমে গেছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা, থানার অফিসার ইনচার্জেরের প্রতিনিধি এসআই মিজানুর রহমান।

আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আব্দুল্লাহ হিল কাফি, উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, যুব উন্নয়ন অফিসার গোলাম মাওয়াল, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিস ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, নির্বাচন অফিসার মশিউর রহমান, তথ্য অফিসার স্নিগ্ধা দাস , আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সরকারি কলেজের প্রভাষক ডক্টর মাহবুব আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি আখতারুজ্জামান, হারদী হাসপাতালের শিশু বিষয়ক কর্মকর্তা হিরোজ কোবির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)