ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। আর আগের কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। এদিন চাহিদার পরিপ্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে দাপ্তরিক ব্যবহার্য জিনিসপত্র প্রদান করেন পুলিশ সুপার। আর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।
জাতীয় নির্বাচন-২০২৪ উপলক্ষে বিশেষ পুরস্কার গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. নাজিম উদ্দিন আল-আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ইন্সপেক্টর ক্রাইম, অপরাধ শাখা কেএম জাহাঙ্গীর কবীর, কোর্ট ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন মৃধা।
সভায় দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ট্রাফিক বিভাগের কার্যক্রম তদারকিতে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু হাসান মল্লিক, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন চুয়াডাঙ্গা সদর থানার (ওসি) শেখ সেকেন্দার আলী, বিশেষ পারফরমেন্স রেঞ্জ অফিস থেকে পুরস্কারপ্রাপ্ত হন জেলা গোয়েন্দা শাখার এসআই সুমন্ত বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখার রফিকুল ইসলাম শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই জীবননগর থানার জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই (থানা/ফাঁড়ি/ ক্যাম্প পর্যায়ে) সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই ইমরান হোসেন, শ্রেষ্ঠ এএসআই (থানা/ফাঁড়ি/ ক্যাম্প পর্যায়ে) হাসাদাহ পুলিশ ক্যাম্পের এএসআই মোখলেসুর রহমান, বিশেষ পারফরমেন্স (সর্বোচ্চ সাজা ওয়ারেন্ট তামিল) আলমডাঙ্গা থানার এসআই সঞ্জয় কুমার চক্রবর্তী ও এএসআই রওশন আলী, ট্রাফিক কর্তৃক সর্বোচ্চ গাড়ির মামলা ও জরিমানা আদায়ে সার্জেন্ট তাজরুল হকসহ ১৯ জনকে পুলিশ সুপার ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জেলা পুলিশের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
