ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিএনপি সহ সকল অঙ্গসংগঠন যখন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অংকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, সারা দেশের ন্যায় নেতা কর্মীদের কে এক কাতারে সামিল হয়ে, কাঁধে কাঁধ রেখে বিএনপিকে ক্ষমতায় বসাতে, এলাকার বিভিন্ন ইউনিয়নের গণমানুষের সাথে সাক্ষাতে মিলিত হয়ে তাদেরকে বিএনপির পতাকা তলে একত্রিত করছেন। ঠিক তখনই বিএনপির ঘরে আগুন দিলো, উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আল-ইমরান টাইগার।
জানা যায়, উপজেলা শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি আল-ইমরান টাইগারকে গত ১৬ আগষ্ট আওয়ামী নেত্রী মহেশপুরের প্রীতি গুরুপের পরিচালক সাবেক সংরক্ষিত মহিলা এমপি পারভীন তালুকদার (মায়া), আগামী নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হচ্ছেন, এরই ধারাবাহিকতা তাঁর কাছ থেকে তালসার দাখিল মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগীতা নেওয়ার জন্য ৯নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে, মাদ্রাসা প্রাঙ্গনে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পারভীন তালুকদার মায়ার স্বামী, বিশিষ্ট শিল্প পতি মো. ফারুক হোসেন তালুকদার। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আল-ইমরান টাইগার। তিনি তাঁর বক্তব্য বলেন, মায়া আমার বোন, আমার আপা যখন এমপি ছিল, তখন আমি ছিলাম ৫নং শ্যামকুড়ের চেয়ারম্যান। তখন আপা আমাকে এলাকাবাসীর জন্য অনেক সহযোগীতা করেছেন। তিনি আ’লীগের এমপি নির্বাচিত হলে এলাকাবাসী অনেক উপকৃত হবে। আমি তাঁর সার্বিক উন্নতি কামনা করছি।
এলাকার বিএনপি নেতাদের প্রশ্ন? হচ্ছে বিএনপি নেতা কিভাবে আ’লীগের জনসভায় বিশেষ অতিথি হিসাবে যোগদান করে বক্তব্য প্রদান করেন।
এব্যাপারে মোবাইল ফোনে টাইগারের সাথে আলাপ কালে তিনি বলেন, আমি বিএনপির মুখ উজ্জল করতে এবং এলাকার উন্নয়নে আ’লীগের জনসভায় যোগদান করেছি। আমার কোন ভুল নাই। তিনি বলেন, সঠিক সময়ে আমি সঠিক কাজ করেছি।
এদিকে শ্যামকুড় বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান বাবলুর সাথে আলাপ কালে তিনি বলেন, আমরা ইউনিয়নবাসী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে যখন হামলা-মামলার ভয়কে অপেক্ষা করে এলাকার গণসংযোগ চালিয়ে যাচ্ছি ঠিক তখনই টাইগার নিজের পিঠ বাঁচাতে টাকার লোভে আ’লীগের জনসভায় বিশেষ অতিথি হিসাবে ভাষণ দিয়ে বিএনপির ভাবমুর্তি মারাক্তক ভাবে ক্ষুন্ন করেছে। আমরা ইউনিয়নবাসী আল-ইমরানের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা বিএনপির সভাপতি/সম্পাদক সহ কেন্দ্রীয় বিএনপির কঠোর হস্তক্ষেপ কামনা করছি।
