ঝিনাইদহে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার

আপলোড তারিখঃ 2024-02-19 ইং
ঝিনাইদহে যাকাত ফান্ডের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে `দারিদ্র্য বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য` শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, ৬ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং ঝিনাইদহ জেলার বিভিন্ন স্তরের যাকাতদাতাগণ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান। সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা দারিদ্র্য বিমোচন দূরীকরণের জন্য যাকাতদাতাদের যাকাতের একটি অংশ সরকারি যাকাত ফান্ডে সরাসরি জমা অথবা জেলা প্রশাসকের কার্যালয়ে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ও ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে রশিদের মাধ্যমে জমা প্রদানের জন্য অনুরোধ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)