তিতুদহের গিরিশনগর বাজারে আগুন; দুটি দোকান ভস্মীভূত

আপলোড তারিখঃ 2024-02-19 ইং
তিতুদহের গিরিশনগর বাজারে আগুন; দুটি দোকান ভস্মীভূত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরিশনগর বাজারে আগুনে পুড়ে দুটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল রোববার ভোর ৪টার দিকে গিরিশনগর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুটি দোকানের অন্তত ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জানা গেছে, গিরিশনগর বাজারের ফার্নিচার ব্যবসায়ী জসিম ও পার্শ্ববর্তী চা দোকানি খোকন প্রতিদিনের মতো গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তারা ভোরে দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে এসে দেখেন সব মালামাল পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, ভোরে অনেক চিৎকারে ঘুম ভাঙে তাদের। পরে এসে দেখেন ফার্নিচারের দোকানে আগুন দাউ দাউ করে জ¦লছে। স্থানীয় লোকজন ও পরে দর্শনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে সব পুড়ে যায়।

এ বিষয়ে ফার্নিচারের দোকান মালিক জসিম বলেন, দোকানের ৫টি মোটর পুড়ে গেছে। যার মূল্য ৬ লাখ টাকা। এছাড়া নতুন তৈরি আসবাবপত্রসহ প্রায় ১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে। চায়ের দোকানে থাকা কেরাম বোর্ড, চৌকাসহ ১ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি অবশ্যই দুঃখজনক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)