কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-19 ইং
কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মোখলেছুর রহমান রিপন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন, ইউপি সদস্য আ. সালাম, আওয়ামী নেতা আক্তার, কামাল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সভা সঞ্চালনায় করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)