খেলাপী ঋণ আদায়েও উদ্যোগ নেওয়া হবে- জেলা প্রশাসক

আপলোড তারিখঃ 2017-08-29 ইং
খেলাপী ঋণ আদায়েও উদ্যোগ নেওয়া হবে- জেলা প্রশাসক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তাদের সাথে মতবিনিময় নিজস্ব প্রতিবেদক: একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল সোমবার বেলা ১১টায় নিজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ আহমদ, বিআরডিবি’র উপ-পরিচালক তাপসী পাল। একটি বাড়ি একটি খামার প্রকল্পের চারটি উপজেলার সমন্বয়কারি ও উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগ ও দারিদ্র বিমোচনে সরকারের সামাজিক নিরাপত্তার অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি একটি বাড়ি একটি খামার প্রকল্প। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকল্পটি। তাই এই প্রকল্পে কোনো অনিয়ম থাকলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর খেলাপী ঋণ আদায়েও উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে সকল প্রতিবদ্ধকতা দূর করা হবে।’ তিনি একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রমকে গতিশীল করার জন্য সংশি¬ষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)