খাসকররা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

আপলোড তারিখঃ 2024-02-18 ইং
খাসকররা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে জাহাঙ্গির মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রসূল ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্বাস আলী দায়িত্ব পেয়েছেন। এর আগে গত শুক্রবার খাসকররা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়ে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় ১২ নম্বর খাসকররা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হলো।

কমিটিতে সভাপতি সভাপতি হিসেবে জাহাঙ্গির মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রসূল, সহসভাপতি মিলন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ, মো. শাহিন, সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)