ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভিএস ও ভলান্টিয়ারিং স্ট্যান্ডার্ড ইয়োথ ফোরাম খুলনা অঞ্চলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গার জেস টাওয়ারের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ভিএস ও ইয়োথ প্রোগ্রামের ম্যানেজার শফিকুর রহমান।
তিনি বলেন, আপনাদের দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে হবে। সমাজে নানা অসংগতি দূর করতে হবে। বাল্যবিয়ে, আত্মহত্যা, মাদকাসক্ত ছেলে-মেয়েদেরকে সুপথে ফিরিয়ে আনতে হবে। মনে রাখবেন কাজ করতে গেলে ভুল হয়, কাজ না করলে তার ভুলও হয় না, সমালোচনাও হবে না। আপনারা দক্ষ হয়ে গড়ে উঠলে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা ভূমিকা রাখতে পারবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর ছোঁয়া স্বেচ্ছা সেবী সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম লাভলু। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগের ভিএসওর উপদেষ্টা আজিজুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক বীর মিক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, প্রধান শিক্ষক রকিবুল ইসলাম ঝন্টু, ট্রেইনার জামাল হোসেন, পঞ্চগড় অঞ্চলের ভিএসও সভাপতি খন্দকার আলামিন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন খুলনা বিভাগের ভিএসও ইয়োথ প্রোগ্রামের সম্পাদক আসাদুজ্জামান লিমন। এদিন ৪০ জন খুলনা, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলের ভিএসও সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন।
