গাংনীতে কৃষকের ২ বিঘা কলাগাছ কেটে তছরুপ

আপলোড তারিখঃ 2024-02-18 ইং
গাংনীতে কৃষকের ২ বিঘা কলাগাছ কেটে তছরুপ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালে এক কৃষকের ২ বিঘা জমির কলাগাছ কেটে তছরুপ করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দিবাগত রাতে চরগোয়াল গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সর্দারের ছেলে সোহাগ সর্দারের জমির কলাগাছ কর্তন করা হয়।

স্থানীয়রা জানান, সোহাগ ৩ বিঘা জমিতে কলাগাছ লাগিয়েছিলেন। শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার ২ বিঘা জমির কলাগাছ কর্তন করে। বাকি ১ বিঘা জমির কলাগাছ স্বাভাবিক রয়েছে। সোহাগ সর্দার বলেন, কয়েকদিন পরেই কলার কাঁদি বিক্রি করা যেত। এমন সময় এই সর্বনাশ করল দুর্বৃত্তরা। আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)