মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-18 ইং
মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

গাংনী অফিস:
মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু, চর্ম ও যৌন রোগীদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল শনিবার শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সিএম এইচের ভিজিটিং প্রফেসর ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক লে. কর্নেল (অব.) ডা. মো. আবদুল ওয়াহাবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মহীউদ্দীন, আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টারের চেয়ারম্যান ডা. আব্দুস সবুর, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।

এসময় প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে ওয়ার্ড পর্যায়ে একটি করে কমিউনিটি ক্লিনিক করেছে সরকার। ইউনিয়ন পর্যায়েও একজন করে ডা. মানুষের সেবা দিচ্ছে। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সরকারি সুবিধা নিয়ে মানুষের সেবা করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)