ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর:
দামুড়হুদার জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধলে যক্ষ্মা ও রক্তে বি ভাইরাসে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকার যক্ষ্মা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে আসার পর হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে আবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল ৭টায় তার মৃত্যু হয়। তিনি জয়রামপুর মাদ্রাসায় শিক্ষকতার কারণে তার দুলাভাই আনোয়ার মাস্টারের বাড়িতে বসবাস করতেন।
জানাজা শেষে লাশ তার গ্রামের বাড়ি জীবননগর উপজেলার বাঁকা গ্রামে নিয়ে যাওয়া হয়। জানাজায় উপস্থিত ছিলেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, মাদ্রাসার সহকারী সুপার মো. নাইমুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক নাফিস আক্তার সিদ্দিকী, মো. সাইদুর রহমান, আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, জীবননগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
