মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ারের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ারের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঝরনা থেকে পড়ে মারা যাওয়া আলমডাঙ্গার আল শাহরিয়ার আনাস দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা দারুস ঈদগা ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের খৈইয়াছড়া ঝরনা থেকে পড়ে তার মৃত্যু হয়। শাহরিয়ার আলমডাঙ্গা থানাপাড়ার বাসিন্দা ও আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। শাহরিয়ার ঢাকা ক্যাপ্টেন এম মুনছুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুর আমন্ত্রণে মিরসরাইয়ে গত ১৪ ফেব্রুয়ারি শাহরিয়ারসহ মেডিকেল কলেজ থেকে ৭ বন্ধু ঘুরতে যান। তার বন্ধুর কাকা নিতেন কুমারের বাড়িতে ওঠেন তারা। বৃহস্পতিবার দুপুরে খৈইয়াছড়া পাহাড়ি ঝরনা দেখতে যান তারা। পর্যায়ক্রমে সবাই পাহাড়ের ওপরে উঠে। পরে ৬ বন্ধু পাহাড়ের ওপরে ঝরনায় গোসল করতে যান। আর শাহরিয়ার সাঁতার না জানায় তাকে পাশে দাড়িয়ে থাকতে বলে। শাহরিয়ার এসময় পাহাড়ের ওপর থেকে পা পিছলে নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শাহরিয়ার লাশ আলমডাঙ্গার তার নিজ বাড়ি পৌঁছায়। বাদ জুম্মা আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মীর মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, খন্দকার বিটু মিয়া, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, হার্ডওয়্যার সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, শহিদুল কাউনাইন টিলু, মুদি ব্যবসায়ী সমিতির সম্পাদক আলাউদ্দিন, সাবেক সম্পাদক কামাল হোসেন, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম রহমান সিঞ্জুল, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোনাযেম হোসেন, সহকারী অধ্যাপক গোলাম ছরোযার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, জুয়েলারি সমিতির সম্পাদক আব্দুল জলিল, প্রধান শিক্ষক আব্দুর রকিব, আব্দুর রহমান তরফদার, আব্দুল খালেক, মরহুমের ৬ জন সহপাঠী মেডিকেলের শিক্ষার্থী, আলমডাঙ্গা কাপড় ব্যবসায়ী সমিতি, গার্মেস্টস সমিতি ও বণিক সমিতির সকল সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)