দর্শনায় গাঁজাসহ যুবক আটক; ইজিবাইক জব্দ

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
দর্শনায় গাঁজাসহ যুবক আটক; ইজিবাইক জব্দ ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দামুড়হুদা উপজেলার দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ রিপন (৩৫) নামের এক যুবককে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনা রেল বাজারের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। আটক রিপন দর্শনার রামনগরের আ. রহমানের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে গতকাল বিকেলে দর্শনা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) খান আ. রহমান দর্শনা রেল বাজারে অভিযান চালান। এসময় রেল বাজারের শহিদুল ইসলামের মুদি দোকানের সামনে থেকে ইজিবাইকসহ রিপনকে আটক করেন। পরে ইজিবাইক তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ইজিবাইকটি জব্দ করেন।

এসআই খান আ. রহমান জানান, রিপনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকালই তাকে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা কয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)