ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা স্বয়ম্ভর ক্রীড়া কুঠি বক্সিং ক্লাবের বক্সার রাকিব মিনিমাম ওজন শ্রেণিতে বিজয়ী হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ কমবাট একাডেমির আয়োজনে এবং জেড’স বক্সিং জিমের সহযোগিতায় মাগুরা জেলায় ১২ দিনের বক্সিং কোর্স শেষে ৬টি জেলার অংশগ্রহণে ক্লাব বক্সিং গেমস-২০২৪ এর বক্সিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
খেলাটি পরিচালিত হয় দুটি বিভাগে, এমেচার ও সেমি-প্রো রুলস অনুযায়ী। পরিচালনা করেন জেড’স বক্সিং জিম ও মাগুরা বক্সার ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বক্সিং কোচ জিহাদ হোসেন। ক্লাব বক্সিং গেমস-২০২৪ বক্সিং কম্পিটিশনে অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার স্বয়ম্ভর ক্রীড়া কুঠি বক্সিং ক্লাব, মাগুরা জেলার হিরো স্মৃতি বক্সিং ক্লাবসহ ঝিনাইদহ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলা উল্লেখযোগ্য।
এই প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার স্বয়ম্ভর ক্রীড়া কুঠি বক্সিং ক্লাবের পক্ষে বক্সার রাকিব মিনিমাম ওজন শ্রেণিতে বিজয় অর্জন করে এবং বক্সার সবুজ বেন্টাম ওজন শ্রেণিতে বিজয় অর্জন করে। পাশাপাশি মাগুরা জেলার হিরো স্মৃতি বক্সিং ক্লাবের পক্ষে বক্সার জাহিদ ফ্লাই ওজন শ্রেণিতে বিজয় অর্জন করে ও বক্সার মুবিন ফেদার ওজন শ্রেণিত বিজয় অর্জন করে। আর বক্সার মুস্তাফিজ লাইট ওজন শ্রেণিতে বিজয় অর্জন করে। বাংলাদেশ কমবাট একাডেমির পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলার স্বয়ম্ভর ক্রীড়া কুঠির সভাপতি সাঈদ এম হিরণসহ কোচ মো. সাব্বির আহমেদ ও তার বক্সিং দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং উন্নত প্রশিক্ষণসহ বক্সিং বিষয়ে সার্বিক সহযোগিতা আশ্বস্ত করে বিসিএ ডিরেকশন বোর্ড। স্বয়ম্ভর ক্রীড়া কুঠির এই সাফল্যে আলমডাঙ্গা ক্রীড়াঙ্গনের সকলে তাদের অভিনন্দন জানান।
