দর্শনায় ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
দর্শনায় ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান মিয়া (২৮) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দর্শনা থানার দক্ষিণ চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হাসান মিয়া ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার দতিয়ারকুটি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে সুমন্ত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা-হিজলগাড়ী সড়কের দক্ষিণ চাঁদপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় হাসান মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা জব্দ হয়। আটক আসামির বিরুদ্ধে গতকালই দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)