চুয়াডাঙ্গা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেলের পিতার মৃত্যু

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
চুয়াডাঙ্গা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেলের পিতার মৃত্যু ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানের পিতা চাঁদ আলী শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বেলা ১ টার দিকে নিজ বাসভবনে অস্থানকালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। গতকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা মসজিদে নিহতের জানাজা শেষে একই কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়েছে। এদিকে, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাঠ ব্যাবসায়ী চাঁদ আলী শেখ। এরই মধ্যে গতকাল দুপুরে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর জানাজা ও দাফন কার্জে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম.এ তালহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মৎসজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল আলম বিলাস, সহ- সভাপতি এহসানুল হক স্বরাজ, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুুটুল, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর মহলদার ইমরান রিন্টু, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম হাসান, সদস্য রাজা, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহাসিন আলী, যুগ্ম আহ্বায়ক ইমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো মাজেদুল আলম মেহেদী প্রমুখ।

এদিকে, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানের পিতা চাঁদ আলী শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করে শোক বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)