জীবননগরের হাসাদাহে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
জীবননগরের হাসাদাহে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার হাসাদাহে বাত ব্যথা ও অ্যালার্জি বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হাসাদাহ বাজারে আরআরএফ-এর অফিসে এ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন বিনামূল্যে হাসাদাহ ইউনিয়নের হতদরিদ্র ১৬০ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা দেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাগবীর হোসেন ও মেহবুবা নাজনীন হক ছন্দা। এছাড়া রোগীদের বিভিন্ন ওষুধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন পরিষদের সদস্য জুম্মাত আলী মন্ডল, শাখা ব্যবস্থাপক সুজন কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা সেরাফিল মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাকিম হোসেন, হিসাব রক্ষক খালেকুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী হাসেম রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)