ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় কবি, শিক্ষক, সাহিত্যিক ও সমাজসেবক আশরাফ জাহান আবেদের ৪৮তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার জন্মদিন পালন করা হয়। জন্মদিনে আশরাফ জাহানকে নিয়ে স্বরচিত কবিতা লিখে আবৃতি করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, সদস্য ও কবি এম সিদ্দিকুর রহমান, সাহিত্য পরিষদের সদস্য কবি আব্দুল খালেক, কবি গোলাম রহমান।
শুভেচ্ছা ও উপহার তুলে দেন প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি হামিদুল ইসলাম আজম, কবি গোলাম রহমান চৌধুরী, কবি বসিরুল, কবি ডা. মহসিনুজ্জামান, কবি সিদ্দিকুর রহমান, গল্পকার পিন্টু রহমান, কবি ওমর আলী। সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাহিত্য পরিষদের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহসভাপতি সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান।
সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল আজমের উপস্থাপনা বক্তব্য দেন গাঙচিল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সাহিত্যিক হারদী মীর ছামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার রশিদ সাগর, গল্পকার পিন্টু রহমান, আপনজন মডেল স্কুলের পরিচালক রেজাউল হক লাভলু, কবি সিদ্দিকুর রহমান, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি, মাধবপুর মডেল স্কুলের সহকারী শিক্ষক টিক্কা খান।
কবিতা আবৃতি করেন কবি জোয়াদ আলী মন্ডল, কবি বসিরুল আলম, কবি রাশেদ কিরন, কবি কহন কুদ্দুস, কবি ও গীতিকার মিজানুর রহমান, কবি অহর আলী, মীর ফাহিম ফয়সাল, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক গায়ক আতিক বিশ্বাস। গান আবৃতি শেষে দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুর রহিম।
