আলমডাঙ্গায় ভুয়া চক্ষু চিকিৎসককে অর্ধলাখ টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
আলমডাঙ্গায় ভুয়া চক্ষু চিকিৎসককে অর্ধলাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মেডিকেল টেকনিশিয়ান হয়ে চক্ষু চিকিৎসক পরিচয়ে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ভুয়া চক্ষু চিকিৎসক মনজুরুল ইসলাম (২৫) মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামের মোশারফের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাটোর মদিনা চক্ষু হাসপাতাল ও কুষ্টিয়া বিএমআই কেয়ার নামের দুটি ভুয়া প্রতিষ্ঠান আলমডাঙ্গার পৌর এলাকার এরশাদপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। সেখানে রোগীদের ব্যবস্থাপত্র দিচ্ছিলেন মাগুরার বেসরকারি ইউনিল্যাব ম্যাটস থেকে পাস করা মেডিকেল টেকনিশিয়ান মনজুরুল ইসলাম। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা পান। এসময় ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে ভুয়া চক্ষু চিকিৎসককে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল বাইন্সিল অ্যাক্ট ২০১০ এর ২২(১) ও ২৯(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে তিনি নিজেকে মুক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, ‘চিকিৎসক না হয়েও চিকিৎসক পদবী ব্যবহার ও চিকিৎসা প্রদান দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে মনজুরুল ইসলাম নামের এক মেডিকেল টেকনিশিয়ানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানা-পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)