ঝিনাইদহে স্বাস্থ্য সচেতনতামুলক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
ঝিনাইদহে স্বাস্থ্য সচেতনতামুলক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলপড়ুয়া কিশোরীদের সচেতনতামূূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডর পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প দ্বিতীয় পর্যায়।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এছাড়া সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী ভারপ্রাপ্ত অফিসার (ইরেসপো ) আল-আমিন হোসেন, ইরেসপোর মাঠ সংগঠক রোকসানা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোরীদের সঞ্চয়ে উৎসাহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া তাদের সংগঠিত করে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক বিরোধী, নেতৃত্ব বিকাশ ও ইভটিজিং প্রতিরোধসহ বয়ঃসন্ধি সম্পর্কে সচেতন শেষে স্বাস্থ্য সহায়ক নানা উপকরণ বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)