চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বসন্ত উৎসব

আপলোড তারিখঃ 2024-02-16 ইং
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বসন্ত উৎসব ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
‘আজি এ বসন্তে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে ফুটুক নতুন প্রত্যাশার ফুল’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বসন্ত উৎসবে জেলা পুলিশের সর্বস্তরের সদস্যরা অংশ নেন। বসন্ত উৎসবকে ঘিরে জেলা পুলিশ লাইন্সে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকল ফোর্সের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের পৃষ্ঠপোষকতায় উৎসবমূখর এই আয়োজনে অংশ নেন চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খানসহ জেলা পুলিশের সকল অফিসার ইনচার্জবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)