কার্পাসডাঙ্গায় ভেজাল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2024-02-15 ইং
কার্পাসডাঙ্গায় ভেজাল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গা বাটকেমারি মোড়ে মেসার্স বিশ্বাস ট্রেডার্সে ভেজাল কীটনাশক ও থিয়োভিট বিক্রি করার অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কানাইডাঙ্গা গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে কামরুল ইসলাম বাটকেমারি মোড়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল কীটনাশক ও থিয়োভিট বিক্রি করে এলাকার কৃষকদের সাথে প্রতারণা করছেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। এসময় তিনি অভিযোগের সত্যতা পান। পরে ব্যবসায়ী কামরুল হাসানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, এসএপিপিও খবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার মামুনুজ্জামান মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)