জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2024-02-15 ইং
জীবননগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগরে ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তিথি মিত্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মিজা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, উথলী ইউপি চেয়ারম্যান আ. হান্নান, বাঁকা ইউপি চেয়ারম্যান আ. কাদের প্রধান, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মির্জা লিটন, সাংবাদিক মিঠুন মাহমুদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)