ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী শমসের আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মাগরিবের নামাজের পর হলিধানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ মিলাদের আয়োজন করা হয়। শমসের আলী মন্ডল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আক্কেল মন্ডলের ছেলে। তিনি হলিধানী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ৭ নম্বর রামচন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। শমসের আলী ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা যান। পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা কামরুজ্জামান লাল্টু চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
