ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের অবহিতকরণ সভা

আপলোড তারিখঃ 2024-02-15 ইং
ঝিনাইদহে ‘আশ্বাস’ প্রকল্পের অবহিতকরণ সভা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, ঝিনাইদহ:
পাচারের শিকার অসহায় নারী-পুরুষদের নতুন একটা সামাজিক অবস্থান তৈরির লক্ষ্য নিয়ে ঝিনাইদহে শুরু হয়েছে আশ্বাস প্রকল্পের কাজ। গতকাল বুধবার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ঢাকা আহছানিয়া মিশন’র বাস্তবায়নে আশ্বাস ফেজ-২ এর প্রকল্প সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ূম দুলাল।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, যুগ্ম জেলা জজ গোলাম নবী, আহছানিয়া মিশনের টিম লিডার শেখ মহব্বত হোসেন ও প্রজেক্ট ম্যানেজার রাম প্রসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের কেস ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট অফিসার রওশন আরা খাতুন।

সভায় জানানো হয়, সুইজারল্যান্ড অ্যাম্বাসির অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল সহযোগিতায় ঝিনাইদহে গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। ঝিনাইদহের ছয়টি উপজেলাতে এই কার্যক্রম চলমান থাকবে। পাচারের শিকার একজন সার্ভাইবারের মানসিক, শারীরিক চিকিৎসা, আইনি সহায়তা ও কর্মমুখী শিক্ষা দানের মাধ্যমে সমাজের মূল ধারাতে ফিরিয়ে আনা এবং তাদের জীবন মানের উন্নয়ন ঘটানোই এর মূল লক্ষ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)