মনোহরপুরে কীটনাশক ব্যবসায়ীদের বালাইনাশক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-02-15 ইং
মনোহরপুরে কীটনাশক ব্যবসায়ীদের বালাইনাশক কমিটি গঠন ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:
জীবননগর উপজেলায় ইউনিয়নভিত্তিক কীটনাশক ব্যবসায়ীদের বালাইনাশক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় ধোপখালী প্রবীণ কেন্দ্রে মনোহরপুর ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে রাজেদুল ইসলামকে সভাপতি এবং ওহিদুল ইসলাম হালিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কীটনাশক ব্যবসায়ী কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাইনাশক কমিটির আহ্বায়ক আহসান হাবিব বকুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা সতর্কতার সাথে বালাইনাশক ব্যবহার করবেন, প্রয়োজনে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। শিশুদের কীটনাশকের দোকানে নেবেন না। এছাড়া সরকারি বিভিন্ন কৃষিভিত্তক প্রকল্প রয়েছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রে বালাইনাশক কমিটি কাজ করবে।’
বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মনোহরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরশেদ আলী, ইউপি মেম্বার আদিলুর রহমান আদিল ও জমির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন কবির, বালাইনাশক ব্যবসায়ী শহিদুল ইসলাম, বাঁকা ইউনিয়নের সভাপতি গোলম মোজাদের শওন, আওয়াল হোসেন, তরুণ উদ্যোক্তা প্রিন্স প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বালাইনাশক ব্যবসায়ী ও সাংবাদিক আকিমুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)