ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা কুমারী পবিত্র আল্ আমীন দরবার শরীফের ৭ম বার্ষিক ওরস নববী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মুসল্লিদের ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রেসালাত ইয়া রাসুলুল্লাহ’ ধ্বনিতে পবিত্র আল্ আমীন দরবার শরীফে ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। পবিত্র আল আমিন দরবার শরীফের ভক্ত আশেকান ও এলাকাবাসীর আয়োজনে গতকাল বুধবার বাদ মাগরিব এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন ফরিদপুর আটরশি বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মুফতী মাওলানা ইমরান হোসেন মাঝাহারী।
কুমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবার রহমানের সভাপতিত্বে মাহফিলে দ্বিতীয় বক্তা ছিলেন, কুষ্টিয়া মিরপুর হালসা মাজিহাট খানকা শরীফের খাদেম হযরত মাওলানা মাসুদুর রহমান, বিশেষ বক্তা ছিলেন আড়পাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা শাহজালাল আবিদি, কুন্টিয়া চরপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইলিয়াস হোসেন। আতিউল্লাহ মিঠুর তত্ত্বাবধানে মাহফিলে আরও উপস্থিত ছিলেন আহাদ আলী, নজরুল ইসলাম, আতিউর রসুল, হাফিজুল ইসলাম জামিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, কফিলউদ্দিন, আশরাফুল আলম বাবু, রোকন, মিজানুর রহমানসহ অসংখ্য ভক্ত আশেকান, জাকেরান ও সুধীজন।
