ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কুড়ুলগাছি:
দামুড়হুদায় ১৯তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আছর উপজেলার কুড়ুলগাছি নুরুলহুদা উম্মুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি আলী আকবরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার সংবাদ ও ইংরেজি দ্যা ডেইলি পোস্ট পত্রিকার সম্পাদক হাশেম রেজা। বিশেষ অতিথি ছিলেন কুড়ুলগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম হাবিবুল্লাহ বাহার ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মো. ফারুক আজম জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কালিয়া বকরি মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আলী আকবর। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কার্পাসডাঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আলী হুসাইন ও কুড়ুলগাছি বড় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আখতারুজ্জামান। মিণ্টু তরফদারের পরিচালনায় মাহফিলের প্রধান বক্তা ৭জন হেফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন।
