ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ:
আলমডাঙ্গায় ইজিবাইকযোগে ছাগল চুরি করে পালানোর সময় তানভির ও সোহেল নামের দুজনকে আটক করেছে স্থানীয়রা। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাড়াদী ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটকের পর গ্রামবাসী তাদের গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার জনির ছেলে তানভির ও সদর উপজেলার হাতিকাটা গ্রামের আশাবুল ইসলামের ছেলে শামিম।
স্থানীয়রা জানায়, গোপালনগর গ্রামের ইখতিয়ারের একটি ছাগল ধরে ইজিবাইকে নিয়ে পালাচ্ছিল দুই যুবক। গ্রামবাসীরা জোরপূর্বক ইজিবাইকে ছাগল তুলে নেওয়ার ঘটনা দেখে চিৎকার করলে স্থানীয় এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ইজিবাইকটি থামাতে সক্ষম হয়। পরের ছাগল চুরির অভিযুক্ত দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এসময় পুলিশ ছাগল চুরির কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া জানান, ছাগল চুরির অভিযোগ তুলে এক কিশোর ও এক যুবককে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। তবে ছাগলের মালিক কোন অভিযোগ দেয়নি। আটক দুজনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক কিশোরকে হেফাজতে রেখে প্রাপ্তবয়স্ক যুবকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
