৪৩তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চুয়াডাঙ্গার নবীন কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2024-02-12 ইং
৪৩তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চুয়াডাঙ্গার নবীন কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে ৪৩তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রপ্ত নবীন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা দুইটায় জেলা পুলিশ সুপারের অফিসকক্ষে চুয়াডাঙ্গা জেলা থেকে সুপারিশপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আর এম ফয়জুর রহমান বলেন, দেশপ্রেম নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের সর্বোচ্চ চাকরি বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে দেশকে সেবা দেওয়ার শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনের মধ্যদিয়ে সংবর্ধনা নেওয়া নতুন কর্মকর্তারা আগামীতে চুয়াডাঙ্গা জেলাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)