১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2024-02-12 ইং
১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড প্রাপ্ত ফেরারি আসামি মাহমুদ হাসান সুমনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দীন জানান, ২০১৭ সালে অস্ত্রসহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মাহমুদ হাসান সুমনকে আটক করে পুলিশ। সেই মামলায় সম্প্রতি ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলার রায়ের পর থেকেই পলাতক ছিলো সুমন। ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)