গাংনীতে মতবিনিময় সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি সাগর

আপলোড তারিখঃ 2024-02-12 ইং
গাংনীতে মতবিনিময় সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমপি সাগর ছবির ক্যাপশন:

গাংনী অফিস:
মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর বলেছেন, ‘আপনারা সম্মানিত ভোটার। আপনাদের কেউ যদি পকেটস্থ করার চেষ্টা করে তাহলে আপনারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিক হিসেবে সাহস করে দাঁড়াবেন। আপনারা কারও পকেটে ঢুকবেন না। কারো ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না। আপনার আওয়ামী লীগের পাশে থাকবেন। জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবেন। আমি সবসময় আছি আপনাদের পাশে। আপনাদের পাশে থাকার জন্য শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন।’ গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলার আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমশের আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা ও গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আফিস ইকবাল অনিক, গাংনী কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন। ব্যবস্থানায় ছিলেন কাতার প্রবাসী খালিদ হোসেন বকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)