জীবননগরের সন্তোষপুরে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2024-02-11 ইং
জীবননগরের সন্তোষপুরে গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর ঈদগা পাড়ায় গাছ কাটার সময় চাপা পড়ে সহিদুল ইসলাম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সহিদুল ইসলাম একই উপজেলার খয়েরহুদা গ্রামের মোনজের আলীর ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় রোববার সকালে গাছ কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সহিদুল ইসলাম। দুপুরে সন্তোষপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানের পাশে একটি বড় শিশু গাছ কাটা শেষ করে কয়েকজন শ্রমিক মিলে একসাথে ভাত খেতে বসেন। তবে গাছটির এক সাইডে খাড়া হয়ে ছিল। আর বাইসাইকেলে তাদের পানির বোতল রাখা ছিল। গাছের নিচ দিয়ে পানির বোতল আনতে গিয়েছিল শহিদুল। এসময় গাছটি শহিদুলের শরীরের ওপরে পড়ে। এতে তার মাথায় অনেক আঘাত পান তিনি। পরে শহিদুলকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)