ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
এসএসসি ১৯৮৭ সালের ব্যাচের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর বাসস্ট্যান্ডে ৮৭ ব্যাচের অ্যাডমিন জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবুর অফিসে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৮৭ ব্যাচের অ্যাডমিন জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস সালাম, শাহাজান, আলম, আবু বক্কর, নুরুজ্জামান, আলাউদ্দীন ও আবু সাঈদ মোহাম্মদ সাদ।
৮৭ ব্যাচের অ্যাডমিন জিএ জাহিদুল ইসলাম জাহিদ বাবু বলেন, ‘আমরা ৩০ জন দুস্থ, গরিব ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছি। আমরা ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেব। আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে চাই। আগামী বছর শীত শুরুর আগেই শীতবস্ত্র বিতরণ শুরু করব ইনশাআল্লাহ।’
