উথলী ইউনিয়ন বালাইনাশক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-02-11 ইং
উথলী ইউনিয়ন বালাইনাশক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন বালাইনাশক পরিবেশক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বালাইনাশক ব্যবসায়ীদের সমর্থনে মেসার্স তৈয়াবা ট্রেডার্সের স্বত্বাধিকারী তরিকুল ইসলামকে সভাপতি ও মেসার্স রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার বেলা তিনটায় উথলী বাসস্ট্যান্ড এলাকায় সানমুন শিশু পার্কে কমিটি গঠনের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান। জীবননগর বালাইনাশক পরিবেশ সমিতির আহ্বায়ক আহসান হাবিব বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহাম্মদ প্রদীপ, সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দীন কবির, জীবননগর পৌরসভার কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির সদস্য রাজেদুল ইসলাম, শাওন, অনিক, রজিবুল ইসলাম এবং আতিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহিরুল ইসলাম, সেলিম উদ্দীন, আব্দুস সালাম, লিটন হোসেন, সাবু মল্লিক এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)