ডিঙ্গেদহ বাজারে দুটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2024-02-11 ইং
ডিঙ্গেদহ বাজারে দুটি দোকানে ১৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপন আইন ২০০৩ এর ০৪/১৭ ধারায় আমাদের ট্রেডার্স নামে একটি দোকানকে ১০ হাজার টাকা এবং মেসার্স আশকার ট্রেডার্স নামে একটি দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের একটি করে টিম সহযোগিতায় ছিলেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন বেলেন, ভ্রাম্যমাণ আদালতে ডিঙ্গেদহ বাজারের দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)