ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় পৌর এলাকার ভিমরুল্লা বটতলায় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল বিভেদ ভুলে আওয়ামী পরিবার এক হতে হবে। নিজেদের মধ্যে কোনো প্রকার কোন্দল রাখা যাবে না। সবাইকে এক জোট হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের স্বার্থে দলের স্বার্থে সবাইকে এক জোট হয়ে দেশের উন্নয়নের অংশীদার হতে হবে। দেশের যে উন্নয়ন হয়েছে, দেশের জনগণ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে বলেই এতো উন্নয়ন সম্ভব হয়েছে। এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবাইকে একজোট হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সকল অপশক্তিকে রুখে দিতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যুবলীগ যেভাবে ডিজিটাল ও সোনার বাংলা বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, আগামী দিনে এর ধারাবাহিকতা বজায় রেখে সুখী-সমৃদ্ধ স্মার্ট চুয়াডাঙ্গা ও দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।
যুবলীগ নেতা তানভীর রেজা টুটুলের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফিক। কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আলমগীর আজম খোকা, চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দরুদ হাসান ও চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, জুয়েল জোয়ার্দ্দার, বিপ্লব হেসেন, ফিরোজ, জাকির, মাদার, মোরল, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খানজাহান আলী, ফয়জুল মল্লিক, বিশারত আলী, রিণ্টু, সবুজ, মানিক, নুর হোসেন, তারেক, আরাফাত, নাসির, শোভন, রাব্বি প্রমুখ।
