ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে। গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন- দামুড়হুদার মুন্সিপুর গ্রামের মুস্তাকিনের ছেলে আসাদুল হক (৩৫) ও ছোটদুধপালিতা গ্রামের কাউছার আলির ছেলে মুস্তাফিজুর রহমান (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে থানা পুলিশের এসআই হারুন অর রশিদ ও এএসআই মহানন্দ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিপুর গ্রামের অভিযান চালায়। এসময় আসাদুল হককে গ্রেপ্তার করা হয়। সে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
এদিকে, গতকাল বেলা ১১টায় দামুড়হুদার ছোট দুধপাতিলা গ্রামে অভিযান পরিচালনা করেন থানা পুলিশের এএসআই মহানন্দ রায়। অভিযানে সঙ্গীয় ফোর্স তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল হক গ্রেপ্তার হন। গতকালই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
