ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার দর্শনা-সরোজগঞ্জ সড়কের বিভিন্ন জায়গায় গতিরোধক (বিট) তৈরি করেছে সড়ক মেরামত সংস্থা এলজিইডি কর্তৃপক্ষ। তৈরিকৃত নতুন এসব বিটগুলি রাস্তায় কোনো চিহ্ন ছাড়ায় অদৃশ্যভাবে রয়েছে। এতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানায়, গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা বাজার, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে ও বড়শলুয়া ত্রিমহনী বাজারে বিটগুলো তৈরি করা হয়েছে। এসব বিট জনসাধারণ ও পথচারীদের কাছে গলার কাটা হয়ে উঠেছে। কোনো প্রকার সতর্ক চিহ্ন না থাকায় স্থানীয়সহ পথচারীরা দুর্ঘটনার কবলে পড়ছে। পথচারীরা সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়ছে খাড়াগোদা বাজারে ‘স’ মিল সংলগ্ন বিটে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত চার দিনে এই সড়কে পাখিভ্যান, ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ অসংখ্য গাড়ি দুর্ঘটনায় শিকার হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন। গতকাল শনিবার বিকেলে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল অদৃশ্য বিটে ধাক্কা দিয়ে উল্টে যায়। স্থানীয়দের দাবি, অপ্রয়োজনীয় বিটগুলো উচ্ছেদ করা হোক।
